March 3, 2026, 2:38 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জানা গেল আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 119 Time View

প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। অর্থাৎ রমজান শুরু হতে ঠিক ১৩৮ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এ তথ্য জানিয়েছে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হওয়া শুরু করবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত, যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রোজা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com