March 3, 2026, 9:26 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 18 Time View

টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তিনি বলেন, সারা দেশে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পক্ষপাতের লক্ষণ দেখা গেছে। আমরা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আহ্বান জানাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ আগ্রহ-উদ্দীপনা নিয়ে নিজের বাড়িতে গিয়েছে ভোট দেওয়ার জন্য। সারা দেশে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পক্ষপাতের স্পষ্ট লক্ষণ দেখা গেছে। একই সঙ্গে মিডিয়াতেও বায়াসনেস দেখা গেছে।’

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আহ্বান জানাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার।

একই সঙ্গে দেখা যাচ্ছে টাকা জব্দের নামে কীভাবে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘জামায়াতের একজনকে ২০ হাজার টাকার জন্যও আটক করা হচ্ছে, আবার কাওকে ল্যাপটপ রাখার কারণেও। এর মাধ্যমে মূলত নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে ছিনতাই করা হচ্ছে।


আসিফ মাহমুদ বলেন, ‘যোগসাজসের মাধ্যমে একটি গোষ্ঠী আমাদের জোটসঙ্গীদের বিরুদ্ধে ফ্রেমিং করছে। মিডিয়াতে কুৎসা রটনা হচ্ছে। এভাবে করে ছিনতাই নাটক বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো প্রার্থী সরাসরি অর্থ লেনদেনের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করে, তাহলে তাদেরকে আটক করতে হবে। কিন্তু বৈধ অর্থ পরিবহনের সময় কাউকে আটক করা যাবে না।


আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপির অনেক নেতা সরাসরি হামলা-হুমকি দিচ্ছে। কুমিল্লা-৪ আসনে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা চালাবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন বলেন, ‘নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। মিডিয়া হাউসগুলো থেকে নির্বাচনের তথ্য সন্ত্রাসের চেষ্টা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com