March 7, 2026, 12:13 pm

ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2026
  • 7 Time View

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। এই প্রস্তাব জামায়াতেরও উদারভাবে গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এই কর্মশালা উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে প্রশিক্ষণার্থী হিসেবে অন্য এমপিদের সারিতে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই।

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com