March 25, 2026, 3:43 pm
Title :
হরমুজ সংকটে তেলের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি ঢাকায় ফিরছে মানুষ, বাস টার্মিনালগুলোতে ভিড় ইসরায়েলের আকাশ অরক্ষিত; এখনই পরিকল্পনা বাস্তবায়নের সময়: কালিবাফ নিজের দোষ ঢাকতে ইরান যুদ্ধের দায় আরেকজনের ওপর চাপিয়ে যা বললেন ট্রাম্প জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে উজ্জীবিত করেছে: রাষ্ট্রপতি জ্বালানি সংকট: ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ঢাকায় ফিরছে মানুষ, বাস টার্মিনালগুলোতে ভিড়

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 21 Time View

ঈদের ছুটি কাটিয়ে নাড়ির টান ফেলে আবার যান্ত্রিক রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর আরামবাগ, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে কর্মমুখী মানুষের ভিড় দেখা গেছে। ট্রেন ও লঞ্চের পাশাপাশি বাসে করেও দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে স্বস্তিতেই ফিরছেন নগরবাসী। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, এবারের ফিরতি যাত্রায় সড়কে তেমন কোনো ভোগান্তি বা জটলা পোহাতে হয়নি। তবে ভাড়ার বিষয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন ভাড়া আগের মতোই নেওয়া হচ্ছে, আবার কারও অভিযোগ, ফেরার পথে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে মূলত ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল অঞ্চলের যাত্রীদের ভিড় বেশি। অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের যাত্রীরা নামছেন সায়েদাবাদ বাস টার্মিনালে।

আরামবাগ এলাকায় নামা এক যাত্রী বলেন, পরিবার-পরিজনের সাথে বেশ ভালোভাবেই ঈদের ছুটি কাটিয়েছি। রাস্তায় কোনো জ্যাম ছিল না, তাই খুব দ্রুতই ঢাকায় পৌঁছাতে পেরেছি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আগামী দু-এক দিনে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com