August 7, 2026, 8:08 am

ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 28 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে টিএসসির পায়রা চত্বর থেকে কর্মসূচির শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ‘তারেক রহমানের অঙ্গীকার, দেশ থাকবে পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করা।

কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা টিএসসি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় মো. নাছির উদ্দিন শাওন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এটি এক দিনের কর্মসূচি নয়, ভবিষ্যতেও নিয়মিত বিরতিতে শিক্ষার্থীবান্ধব ও জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com