March 3, 2026, 3:57 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

তৃতীয় দিনেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 110 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের হওড় অধ্যুষিত উপজেলা নিকলীতে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী বাংলাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিকলীতে এর আগে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ও এর আগেরদিন রোববার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুম স্থানীয় সাংবাদিকদের জানিয়েন, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তীব্র শীত আর কুয়াশায় কিশোরগঞ্জ জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগের শেষ নেই। শৈত্যপ্রবাহের মধ্যেই প্রচণ্ড শীতে হাওরে কৃষি জমি ধান রোপণের জন্য তৈরির কাজ করতে হচ্ছে কৃষকদের। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোঃ সাদিকুর রহমান জানিয়েছেন, বর্তমান তাপমাত্রায় ফসলের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু তাপমাত্রা আরও নেমে গেলে হাওড়ের বীজতলা ও শাক-সবজির ক্ষতি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com