এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে, রেজাল্টশীট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোট গ্রহণে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ফলাফল স্থগিত ও ব্যালট পুনর্গণনার দাবিতে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এনায়েত উল্লাহ অভিযোগ করেন, দাঁড়িপাল্লার এজেন্টদের আপত্তি উপেক্ষা করে, অনেক পোলিং এজেন্টদের রেজাল্টশীটের মূলকপি সরবরাহ করা হয়নি। তিনি আরও বলেন, ভোট গণনায় অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। শেষে এনায়েত উল্লাহ বলেন, ‘সার্বিক এসব অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি।’
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে, রেজাল্টশীট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহ।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোট গ্রহণে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ফলাফল স্থগিত ও ব্যালট পুনর্গণনার দাবিতে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এনায়েত উল্লাহ অভিযোগ করেন, দাঁড়িপাল্লার এজেন্টদের আপত্তি উপেক্ষা করে, অনেক পোলিং এজেন্টদের রেজাল্টশীটের মূলকপি সরবরাহ করা হয়নি।
তিনি আরও বলেন, ভোট গণনায় অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি।
শেষে এনায়েত উল্লাহ বলেন, ‘সার্বিক এসব অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি।’