March 2, 2026, 3:27 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

নিউইয়র্কের মুসলিমদের উদ্দেশে মামদানির আবেঘন বার্তা

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 77 Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ২০২৫ সালের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি নিউইয়র্কের মুসলিমদের উদ্দেশ্যে একটি আবেঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন।

গত ২৫ অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে (আগে টুইটার) দেওয়া ভিডিও বার্তায় মামদনি বলেন, নিউইয়র্কে দশ লক্ষের বেশি মুসলিম মানুষের মর্যাদা এখনও শর্তসাপেক্ষ এবং তাদের অনেককে এখনও পরিচয় লুকিয়ে রাখার জন্য চাপের মধ্যে থাকতে হয়।

তিনি বলেন, ‘প্রত্যেক মুসলিমের স্বপ্ন হলো অন্য যেকোনো নিউ ইয়র্কবাসীর মতোই স্বাভাবিকভাবে জীবন যাপন করা। কিন্তু বহুদিন ধরে আমাদের বলা হয়, কম আশা করতে, ঘৃণা ও গোঁড়ামি সহ্য করতে। এখন আর তা হবে না।’

মামদানি তার বার্তায় বলেছেন, মুসলমানদের শেখানো হতো যে তারা যেকোনো সীমিত সুযোগ পেলেও যেন চুপ থাকে এবং কৃতজ্ঞ থাকে। এমনকি সন্দেহ ও অপমানের মুখোমুখি হলেও তা সহ্য করতে বলা হয়।

তিনি জানান, যখন তিনি রাজনীতিতে প্রথম প্রবেশ করেছিলেন সেসময় একজন অভিজ্ঞ নেতা তাকে ধর্মীয় বিশ্বাস লুকিয়ে রাখতে পরামর্শ দেন। এই সতর্কতা বহু দশক ধরে চলা বৈষম্যের কারণে তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

সর্বশেষ বক্তৃতায় মামদানি এই পরামর্শ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, তিনি আর লুকিয়ে থাকার রাজনীতি গ্রহণ করবেন না।

এর আগে ২৪শে অক্টোবর ব্রঙ্কস মসজিদের বাইরে মুসলিম নিউ ইয়র্কবাসীদের এক সমাবেশে তিনি বর্ণনা করেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর তার আন্টি কীভাবে পাতাল রেলে চড়া এড়িয়ে চলেন কারণ তিনি হিজাব পরে অনিরাপদ বোধ করতেন।

উল্লেখ্য, ইসলামোফোবিয়া সম্পর্কে তার মন্তব্যের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভাষ্যকারদের সমালোচনার মুখে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com