শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে হাটখোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের গুদামঘরে ড্রামে সংরক্ষিত ডিজেলের মজুদ পাওয়া গেলে তা জব্দ করা হয়।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে হাটখোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের গুদামঘরে ড্রামে সংরক্ষিত ডিজেলের মজুদ পাওয়া গেলে তা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে আসছিল। পাশাপাশি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রির অভিযোগও উঠে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পেট্রলিয়াম আইনে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল হক বকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু উপায়ে লাভবান হওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।