March 3, 2026, 4:21 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পঞ্চগড়-১ আসনে এগিয়ে সারজিস, ২-এ ফরহাদ

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 22 Time View

পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ১৫ হাজার ৭৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ১৪ হাজার ৮৭ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি।

এ ছাড়া মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন।
এদিকে পঞ্চগড়-২ আসনে ১৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে আছে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তিনি পেয়েছেন ২২ হাজার ৪৯২ ভোট। এ ছাড়া তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার মো. শফিউল আলম পেয়েছেন ১৬ হাজার ২৭৯ ভোট।

পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com