September 1, 2026, 4:21 pm

পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 6 Time View

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজতর করতে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাম্প্রতিক এক নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, পণ্য খালাসের সময় অযথা হয়রানি বা কোনো ধরনের বিলম্ব করা যাবে না। বিশেষ করে যে নথিপত্র অনলাইনে জমা দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় ম্যানুয়ালি চাওয়ার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো পণ্যচালান যদি উচ্চ ঝুঁকিপূর্ণ না হয়, তবে অহেতুক তা উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদনের জন্য আটকে রাখা চলবে না। শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একই পণ্য বারবার পরীক্ষা না করা এবং প্রয়োজনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বন্দরে জট কমাতে নিলাম প্রক্রিয়া দ্রুত করা এবং রাজস্ব সুরক্ষায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com