August 17, 2026, 6:38 pm
Title :
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ, কক্ষে তালা

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 53 Time View

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই বিক্ষোভ করেন বিএনপিপন্থি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। একপর্যায়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিভাগীয় পরিচালকের দপ্তরের নিচতলায় মেডিকেল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে নবনিযুক্ত পরিচালকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাঁদের ব্যানারে লেখা ছিল–‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’। তবে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন বেসরকারি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কয়েকজন জুনিয়র শিক্ষক। তাঁদের দাবি, ডা. মনিরুজ্জামান ছিলেন আওয়ামী লীগের দোসর। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধে একপক্ষের প্ররোচনায় এই বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের শিক্ষার্থী শাকিলুর রহমানের ভাষ্য, বিগত আওয়ামী লীগ আমলে নিরাপদে চাকরি করেছেন ডা. মনিরুজ্জামান। কয়েক বছর শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের উপপরিচালক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিকে বিভাগীয় পরিচালক পদে দেখতে চান না তারা। তাঁকে এখানে যোগদান করতে দেওয়া হবে না।

পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, গত রোববার নিয়োগ আদেশ পেয়ে সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন ডা. মনিরুজ্জামান। মঙ্গলবার সকাল ৯টায় অফিসে পৌঁছে ৫ দিনের ছুটিতে সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বিক্ষোভের সময়ে দপ্তরে ছিলেন না তিনি।

ফোনে যোগাযোগ করা হলে ডা. মনিরুজ্জামান জানান, ২০২১ সালে গঠিত জেলা ড্যাবের কমিটিতে ৮৮ নম্বর সদস্য তিনি। বরিশাল ড্যাবে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। তিনি একপক্ষের আগ্রহে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। অপরপক্ষের প্ররোচনায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। এটি এক ধরনের মব।

বরিশাল জেলা ড্যাব সভাপতি ডা. কবিরুজ্জামানের ভাষ্য, ডা. মনিরুজ্জামান ছাত্রজীবনে ছাত্রদল করেছেন। আওয়ামী লীগের আমলেও ড্যাবের সঙ্গে ছিলেন। শেবাচিম হাসপাতালে প্রশাসনিক পদে থাকায় আওয়ামী লীগ আমলে বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য হন।

সাধারণ সম্পাদক ডা. মোনায়েম সাদ বলেন, ডা. মনিরুজ্জামান বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাঁকে পরিচালক পদে নিয়োগ মানতে পারছেন না অনেকে। তাই বিক্ষোভ হয়েছে।
উল্লেখ্য, ডা. মনিরুজ্জামান শেবাচিম হাসপাতালে ৪ বছর সহকারী পরিচালক ও দুই বছর উপপরিচালক পদে ছিলেন। ২০২৫ সালে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সর্বশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com