চরম উত্তেজনাকর আবহে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইল। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে। শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে যৌথ আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে। পাশাপাশি ইসরাইলের দিকেও আক্রমণ চালানো হয়। দিনভর একাধিক হামলার পর সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
চরম উত্তেজনাকর আবহে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইল। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে।
শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে যৌথ আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে। পাশাপাশি ইসরাইলের দিকেও আক্রমণ চালানো হয়।
দিনভর একাধিক হামলার পর সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।