September 4, 2026, 11:17 am

বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা সীমিত করলো মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 5 Time View

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার (এমইভি) নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। সম্প্রতি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশসহ ৩১টি দেশের জন্য এই সংশোধিত ভিসা নীতি কার্যকর করেছে। এখন থেকে সাধারণ পর্যটন বা সামাজিক সফরের উদ্দেশ্যে আর আগের মতো সহজে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া যাবে না। এর পরিবর্তে ভ্রমণকারীদের ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী নির্দিষ্ট চার ক্যাটাগরিতে আবেদন করতে হবে।

নতুন এই নীতি অনুযায়ী, কেবল ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ পর্যটন এবং বিয়েকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বহাল রাখা হয়েছে। সাধারণ ছুটি কাটানো কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করার মতো উদ্দেশ্যে এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। মালয়েশিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে নিয়মিত ভ্রমণকারী বাংলাদেশিরা বাড়তি ভিসা খরচ ও সময়সাপেক্ষ জটিলতার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটিতে বর্তমানে কর্মরত বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com