March 2, 2026, 5:09 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি কানাডার

Reporter Name
  • Update Time : Friday, September 19, 2025
  • 100 Time View

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করেছে কানাডা।

নাগরিকদের উদ্দেশে কানাডা সরকার বলেছে- বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত না-ও পাওয়া যেতে পারে।

পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নাগরিকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com