March 4, 2026, 6:13 pm
Title :
কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ

বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 84 Time View

নিউজ ডেস্ক:
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ঘটনাকে ‘ভারতের বিজয়’ হিসেবে উল্লেখ করছেন। তার পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।

তিনি লিখেছেন, ‘বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল।
তাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই প্রেক্ষাপটে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে।

গতবছরও এক পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদি। পোস্টে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com