August 17, 2026, 9:21 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 31 Time View

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যাপক দুর্নীতির কারণে সাধারণ মানুষ ও শিল্প মালিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে এবং গ্যাসের চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। এই সংকট নিরসনে গ্যাস অনুসন্ধান জোরদার করা, জ্বালানি খাতে সিস্টেম লস কমানো এবং অদূরদর্শী সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনার ব্যর্থতার দায় সরকারকে নেওয়ার জন্য হুঁশিয়ারিও দিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com