March 3, 2026, 1:09 am
Title :
ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 33 Time View

নিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই অনন্য এক রেকর্ড গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য (এমপি) এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত কম সময়ে ভোটার থেকে সরকারপ্রধান হওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে আইনি বাধ্যবাধকতা থাকায় বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বীরের বেশে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দু’দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার হন। ইসির রেকর্ড অনুযায়ী, ভোটার হওয়ার মাত্র ৫৩ দিন পর তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ২৭ ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

ইসি জানায়, তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা ও ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com