রাজশাহী অঞ্চলে যারা অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।মন্ত্রী আরও বলেন, এই অসাধু চক্রটি কেবল সমাজকে ধ্বংস করছে না, বরং তারা দেশের ও জাতির চরম শত্রু। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এদের মূলোৎপাটন করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
রাজশাহী অঞ্চলে যারা অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, এই অসাধু চক্রটি কেবল সমাজকে ধ্বংস করছে না, বরং তারা দেশের ও জাতির চরম শত্রু। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এদের মূলোৎপাটন করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।