March 11, 2026, 2:15 pm
Title :
সেই নেতানিয়াহু এখন বলছেন, ‘যুদ্ধের মানেই অনেক অর্থের প্রয়োজন’ মার্কিন নৌবাহিনী বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ ইরান-যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের ইরানে নতুন সর্বোচ্চ নেতার নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় বৈঠক শুরু আগামী মাসে আরও ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের ‘আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত’ রাজধানীতে তোপের মুখে আসিফ মাহমুদ

মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 29 Time View

তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার আইফোন ছিনিয়ে নেওয়ার সময় পাসওয়ার্ডও জেনে নেন।

তিন ছিনতাইকারী একইসঙ্গে মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে।

ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।

শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

ছিনতাইকারীদের হামলায় আহত এই কর্মকর্তা বর্তমানে সরকারী কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।”

এজাহারে অভিযোগ করা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।

মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com