March 3, 2026, 4:45 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যাত্রাবাড়ীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 62 Time View

রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির বাবা আব্দুল হাকিম জানান, বিকেল রুমের খানা ডুলিতে রাখা ছিল তেলাপোকা মারার ওষুধ। তার মা কাজে ব্যস্ত ছিল, সে সময় অবুঝ শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে আদিবা। বর্তমানে মাতুয়াইল পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com