March 8, 2026, 12:29 pm
Title :
যেভাবে পুলিশ সার্জেন্টের পদে চাকরির আবেদন করবেন পোস্টাল ভোটে জামায়াতের বাজিমাত ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির কুর্দিরা জড়িত হোক কিংবা ই*রান যু*দ্ধ আরও জটিল হোক চাই না: ট্রাম্প ইরান হামলায় যোগ না দিয়ে সঠিক কাজ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: লন্ডন মেয়র নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র, ৪ ঘণ্টায় ২৮ বার শান্তিতে নোবেলের আশা ছেড়ে যুদ্ধের পথ বেছে নিলেন ট্রাম্প ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার: উপদেষ্টা হুমায়ুন কবির

যেভাবে পুলিশ সার্জেন্টের পদে চাকরির আবেদন করবেন

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 5 Time View

সম্প্রতি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আজ ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে। ৫ ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে।

যাচাইপ্রক্রিয়ার ধাপগুলো ও আবেদনপ্রক্রিয়া
১ম ধাপ

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে (আবেদন ফি ৪৮ টাকা)। http://police.teletalk.com.bd সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

২য় ধাপ
প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ওপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।

৩য় ধাপ
লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষা। http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এই ধাপের পরীক্ষার জন্য আবেদন করতে হবে (আবেদন ফি ২২৩ টাকা)।

লিখিত পরীক্ষার নম্বর বণ্টন—
ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন: ১০০ (৩ ঘণ্টা)

সাধারণ জ্ঞান ও গণিত: ১০০ (৩ ঘণ্টা)

মনস্তত্ত্ব: ৫০ (১ ঘণ্টা)

মোট নম্বর ২৫০, সময় ৭ ঘণ্টা।

পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি–পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (http://www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএর মাধ্যমে জানানো হবে।

৪র্থ ধাপ
লিখিত, মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫ম ধাপ
স্বাস্থ্য পরীক্ষা। লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শেষ ধাপ
সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬

আবেদন শেষ: ২ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com