March 3, 2026, 12:54 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত লিভারপুল

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 56 Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এবার শেষ মুহূর্তের রোমাঞ্চে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অলরেডস।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় ফুলহ্যাম। গোল করেন হ্যারি উইলসন। বিরতির পর লিভারপুলকে সমতায় ফেরান ফ্লোরিয়ান ভির্টজ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ।

ম্যাচের যোগ করা সময়ে সফরকারীদের এগিয়ে নেন কোডি গাকপো। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লিভারপুলের জয় কেড়ে নেন হ্যারিসন রিড। ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের (৪৮) সঙ্গে লিভারপুলের (৩৪) পয়েন্টের ব্যবধান দাঁড়াল চৌদ্দতে। এতে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও অনেকটাই কমে গেল আর্নে স্লটের দলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com