March 4, 2026, 2:42 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 14 Time View

যুক্তরাজ্য সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে এ কথা জানিয়েছেন।

গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসে রণতরি পাঠানোর উদ্যোগ নেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রণতরি ‘এইচএমএস ড্রাগন’ সাইপ্রাসে পাঠানো হচ্ছে।

এদিকে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দূতাবাসটি বন্ধ থাকবে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অন্যান্য সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। দূতাবাস যখন পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, তখন আমরা তা জানিয়ে দেব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com