March 3, 2026, 4:59 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবে দেখা গেল বিরল তুষারপাত

Reporter Name
  • Update Time : Monday, December 22, 2025
  • 169 Time View

তপ্ত বালুরাশি আর মরুভূমির দেশ সৌদি আরবে এক বিরল ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো বিশ্ব। দেশটির উত্তরাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা এখন বরফের সাদা চাদরে ঢাকা। তাবুক ও হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী তুষারপাতের ফলে এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয়েছে, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, জর্ডান সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। মূলত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এই দুর্লভ আবহাওয়া পরিস্থিতির তৈরি হয়েছে। তুষারপাতের পাশাপাশি উত্তর সৌদি আরব এবং রিয়াদের কিছু অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া লক্ষ্য করা গেছে।

অঞ্চলের বাসিন্দারা একে কয়েক দশকের ইতিহাসে প্রথম এবং একেবারেই বিরল ঘটনা বলে অভিহিত করছেন। আগে থেকেই আবহাওয়া বিভাগ শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলেও মরুভূমির বুকে এমন তুষারপাত দেখে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com