March 29, 2026, 2:16 pm
Title :
যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় আহত ৯ সাধারণ নাগরিক অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল পেট্রোল-ডিজেলের বাংলা কী জানেন? ফ্যানে ‘খট-খট’ শব্দ, সার্ভিসিংয়ের আগে নিজেই যা করবেন ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী ইরান যুদ্ধে জড়িয়ে ‌‘কঠিন ফাঁদে’ আটকে গেছে যুক্তরাষ্ট্র ইসলামী অর্থায়ন সেবা চালু করছে উজবেকিস্তান তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ/ত্যার অভিযোগ সৌদি যুবরাজ আমার পেছন পেছন ঘুরছে: ট্রাম্প

স্বাধীনতা দিবসে কুলিয়ারচরে বীর শহিদদের প্রতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় এবং সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টায় কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন খন্দকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে থানা সংলগ্ন মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com