March 1, 2026, 3:55 am
Title :
ডোপ টেস্টের মাধ্যমে নেশাগ্রস্তদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী খামেনি নিহতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাকি কাজ আপনারা করুন: ইরানিদের বললেন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের ফের ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী

হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026
  • 17 Time View

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজিদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। এসময় হাবের নেতৃবৃন্দরা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদেরকে সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না।

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com