March 3, 2026, 6:48 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

৩১ কেন্দ্রের ফলে সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 13 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে আছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। প্রাপ্ত ফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭১ ভোট। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৩৯ ভোট।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বড় দুই দলের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এখন পর্যন্ত ৪ হাজার ৬৩২ হলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়ার পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com