September 1, 2026, 11:11 am
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন গাইবান্ধায় জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার নতুন সরকারের ১৮০ দিন: সূচনা ভালো, পথ এখনো দীর্ঘ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১৯ দফা এখনো দলের পথনির্দেশক পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করাই লক্ষ্য: শাহজাহান

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 0 Time View

আগামী ৫ সেপ্টেম্বর ডাকা ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান জানান, কর্মসূচিটি সফল করতে সাংগঠনিক সমন্বয় ও ব্যাপক প্রচারণার প্রয়োজন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

জুলাই মাসের গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান এবং গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই লংমার্চ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব স্তরের নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগে কাজ করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। চট্টগ্রাম মহানগরীসহ উত্তর ও দক্ষিণ জেলার জামায়াত নেতৃবৃন্দ এতে উপস্থিত থেকে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com