August 17, 2026, 5:23 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

বিজয় দিবসে গরিব দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 165 Time View

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন সকাল থেকেই ডেমরা-যাত্রাবাড়ী, কদমতলী, সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ এবং দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আশা করি, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসাসেবা পাবেন। ভবিষ্যতে সেবামূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. রুহুল আমিন গাজী, ডা. আব্দুস শাফি, ডা. আয়েশা সিদ্দীকা প্রমুখ।

প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরিব ও অবহেলিত সব শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।

চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ পেয়ারা বেগম বলেন, ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

ডা. রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে এখন পর্যন্ত ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে ওষুধও ফ্রি দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com