July 1, 2026, 1:36 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আদালতে দায়িত্ব পালন শেষে অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 129 Time View

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে আদালতে জরুরি কাগজপত্র পৌঁছে দিয়ে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক। বুধবার চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডবলমুরিং থানা থেকে ডাক নিয়ে এসে কাজ শেষ করার পর আদালত ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোজাম্মেল হক। এসময় হঠাৎ তিনি মাটিতে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, অন্য দিনের মতো বুধবারও দাপ্তরিক কাজে আদালতে যান মোজাম্মেল হক। কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ স্ট্রোক করে আদালত প্রাঙ্গণেই তিনি ঢলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দায়িত্ব পালনকালে তার এমন মৃত্যুতে আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় নগর পুলিশের একাধিক সদস্য। তার এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com