July 3, 2026, 11:20 pm
Title :
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন নির্দেশনা চীনের

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 242 Time View

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করার তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেয়ার তথ্য জানানো হয়।

দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এই নোটিশের দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের (চীনে ১৮০ দিনের বেশি নয়) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেয়া হয়েছে।

প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন—যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।

আরও তথ্যের জন্য ঢাকার চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com