July 1, 2026, 1:53 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025
  • 106 Time View

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইতালির বেশ কয়েকটি শহর। সোমবার (২২ সেপ্টেম্বর) মিলানসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামে হাজারও মানুষ। খবর দ্য গার্ডিয়ান।

বিক্ষোভ সমাবেশে মিলান থেকে পালের্মো পর্যন্ত ইতালির অন্তত ৭৫টি পৌরসভায় মানুষ রাস্তায় নেমে আসে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল ও বেশ কিছু স্কুল। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

ইসরায়েলে অস্ত্র সরবরাহে ইতালির সমুদ্রবন্দর ব্যবহার বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি, অন্যান্য পশ্চিমা দেশের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়াও জেনোয়া ও লিভোর্নোতে বন্দর শ্রমিকরা কার্যক্রম বন্ধ করে দেন। তাদের আশঙ্কা, ইতালির বন্দরগুলো ইসরায়েলে অস্ত্র পাঠানোর ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com