March 3, 2026, 3:21 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

পাগলা মসজিদে এবার কত টাকা মিলল?

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 75 Time View

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক ও ৩টি অস্থায়ী ট্রাঙ্ক দানবাক্স থেকে পাওয়া ৩৫ বস্তা টাকা গননা শেষে মিলল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।

এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহামদ এসব তথ্য নিশ্চিত করেন।

৩ মাস ২৭দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ৫০০ মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স খোলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com