October 1, 2026, 11:05 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 102 Time View

 

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ওঠে ওই কিশোর।

ঘটনাটি স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটে, যখন কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।

সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে।

বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে প্রবেশ করেছে। সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com