October 1, 2026, 8:53 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 129 Time View

নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিমানে চেপেছেন নিগার-নাহিদারা। বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও রাজনৈতিক কারণে সেখানে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। আগামী ২ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যে কারণে বাংলাদেশ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

অতীত পরিসংখ্যান পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৬টিতে হেরেছিল বাঘিনীরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল তারা। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা। অনূর্ধ্ব-১৫ এর ছেলেদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললেও পারফরম্যান্স হয়নি আশানুরূপ। রাখঢাক রাখেননি জ্যোতি। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে এগিয়ে যেতে চান সামনে।

জ্যোতি বলেন, ‘প্র্যাকটিসগুলো করেছি অনেক কঠিন পরিস্থিতিতে। আমি যে দলে খেলেছি, প্রস্তুতিটা ভালো হয়নি। একটা বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক সিরিজ অবশ্যই প্রয়োজন। চেষ্টা তো করেছি, কিন্তু পাইনি। আদর্শ হয়নি হয়তোবা। কিন্তু, আমরা যতরকম ফ্যাসিলিটিস আগে, সব পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যেভাবে প্রস্তুত হয়েছি, আমার কাছে মনে হয় খেলোয়াড় তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছে।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয় পুরো দলের আনুষ্ঠানিক ফটোসেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com