October 3, 2026, 2:48 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 103 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে এ তথ্য জানান। ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র কারাকাসে ‘আগ্রাসন’ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে।

যুক্তরাষ্ট্র আজ শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

সিবিএস নিউজকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। যদিও পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানী কারাকাসজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে যুদ্ধবিমান ও কালো ধোঁয়া দেখা যায়। শহরের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন। তিনি মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। গত সোমবারও ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে ‘বুদ্ধিমানের কাজ’।

ভেনেজুয়েলা সরকারের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য হলো দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র এই সম্পদ দখলের চেষ্টা সফল হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com