July 1, 2026, 5:37 pm
Title :
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাজায় খাবারের তীব্র সংকট, ত্রাণ নিতে গিয়ে নিহত ৩

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 109 Time View

গাজায় চলছে খাবারের তীব্র সংকট। প্রতিনিয়ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজার অ্যাম্বুল্যান্স সূত্রের মতে, রাফাহ’র উত্তরের দিকে সহায়তা চাইতে গিয়ে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন তিনজন ফিলিস্তিনি। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শত শত ফিলিস্তিনি তাদের পরিবারের জন্য খাবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিতরণ কেন্দ্রগুলোতে যাওয়ার সময় মারা যাচ্ছেন। এই কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ সংস্থা পরিচালনা করছে। তবে, সংস্থাটির বিভিন্ন অনিয়ম নিয়ে ইতোমধ্যে অভিযোগ করেছে জাতিসংঘ।

এছাড়াও ত্রাণ কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় থাকায় অনেকেই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়াও অনেক ফিলিস্তিনিকে দেখা যায় রাস্তায় পড়ে থাকা খাবার সংগ্রহ করতে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com