August 17, 2026, 7:00 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অভিবাসন কারাগার নিয়ে চাঞ্চল্য ‘অ্যালিগেটর আলকাট্রাজে’ আটক দুই-তৃতীয়াংশ অভিবাসী নিখোঁজ

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 105 Time View

ফ্লোরিডা এভারগ্লেডসের বিতর্কিত অভিবাসন কারাগার “অ্যালিগেটর আলকাট্রাজ”-এ আটক অভিবাসীদের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মায়ামি হেরাল্ড। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সেখানে আটক থাকা প্রায় ১,৮০০ অভিবাসীর মধ্যে দুই-তৃতীয়াংশ এখন আর অভিবাসন কর্তৃপক্ষের (ICE) অনলাইন ডাটাবেজে নেই।
অনলাইনে খোঁজাখুঁজির পরও এসব অভিবাসীর পরিবারের সদস্যরা তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। এতে স্বজনরা চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভুগছেন। মানবাধিকার কর্মীরাও বলছেন, এটি মার্কিন অভিবাসন ব্যবস্থার অস্বচ্ছতা ও অমানবিক আচরণের আরেকটি প্রমাণ।
উল্লেখ্য, নির্যাতন ও নানাবিধ অভিযোগ সত্ত্বেও চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এই কারাগারটির কার্যক্রম চালু রাখার অনুমতি দেয়। এতে করে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে।
“অ্যালিগেটর আলকাট্রাজ” দীর্ঘদিন ধরেই অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ ও খারাপ পরিবেশের জন্য সমালোচিত। কিন্তু আটক অভিবাসীদের হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও শরণার্থী অধিকার রক্ষায় সরকারের দায়বদ্ধতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com