July 4, 2026, 4:03 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 102 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাচাদোর ভূমিকা তুলনামূলকভাবে সীমিত ছিল। এমনকি ট্রাম্প নিজেও প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছিলেন, ভেনেজুয়েলা শাসনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন মাচাদোর রয়েছে কি না। মাচাদো গত সপ্তাহে জানান, তিনি অক্টোবরের পর থেকে ট্রাম্পের সঙ্গে আর কোনো কথা বলেননি।

এরই মধ্যে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া না দিলে আরও সামরিক হামলার হুমকির মুখে তার সরকার দায়িত্ব পালন করছে।

এদিকে ভেনেজুয়েলা সরকার সোমবার জানায়, তারা কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে অনেকেই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর মাদুরোবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কারাবন্দি ছিলেন।

২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো সোমবার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভেনেজুয়েলায় যারা এখনো ‘অপহৃত ও নিখোঁজ’ রয়েছেন, তাদের জন্য হস্তক্ষেপ করতে তিনি পোপের কাছে আবেদন জানিয়েছেন।

মাচাদো দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন এবং সম্প্রতি বলেন, তিনি চাইলে পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগাভাগি করতে বা সরাসরি তাকে দিয়ে দিতেও প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com