July 4, 2026, 4:49 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 122 Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনার জবাবে এবার সরাসরি তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পলিটিকো’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভ দমনে দেশটির সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, খামেনি তার নিজের দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন।

গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলা বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, একজন নেতার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা, ভীতি বা মৃত্যুর মিছিল তৈরি করে ক্ষমতা টিকিয়ে রাখা নয়।

এই বাদানুবাদের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির দেওয়া কিছু বার্তার পর। সেখানে ইরানি সর্বোচ্চ নেতা ইরানের সাম্প্রতিক সহিংসতা ও ক্ষয়ক্ষতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন। খামেনি অভিযোগ, ট্রাম্প সাধারণ ইরানি জনগণের নাম করে সহিংস গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছেন, যা ইরানি জাতির জন্য চরম অবমাননা। খামেনির এই বক্তব্যের পর ট্রাম্প আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বলেন, খামেনি একজন অসুস্থ মানুষ এবং তার শাসনামলে ইরান বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য দেশে পরিণত হয়েছে।

গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি খামেনি এক ভাষণে দাবি করেন, ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে, যার পাল্টা জবাবে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে স্বৈরাচারী ও নিপীড়নমূলক হিসেবে আখ্যা দেন। ট্রাম্প আরও বলেন, হাজার হাজার মানুষকে হত্যা করে নিয়ন্ত্রণ বজায় রাখা কোনো নেতৃত্বের লক্ষণ হতে পারে না।

তেহরান থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com