July 1, 2026, 5:37 pm
Title :
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026
  • 164 Time View

রাজধানীর ভাটারায় আরিফা (৫) নামের ননদকে শ্বাসরোধে হত্যার পর পানির ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। পরে ওই ভাবিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) সকালে থানার কুড়িল মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আরিফার বাবার নাম মো. রাজিব।

অভিযুক্ত ভাবির নাম খাদিজা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল। পরিবারের বরাতে তিনি বলেন, কুড়িল মৃধাবাড়ি ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকত আরিফা। একই বাড়িতে পাশাপাশি রুমে থাকতেন শিশুটির ভাই হাসান ও তার স্ত্রী খাদিজা।

এসআই মওদুদ কামাল বলেন, শিশু খাদিজা তার ভাইয়ের কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের খাবার কিনে দিতে আবদার করত। আর ভাই হাসান তা কিনে দিত। এগুলো নিয়ে তার ভাবি খাদিজা রাগ করতেন। শিশুটিকে ও তার ভাইকে বকাবকি করতেন।

এসব নিয়ে রাগান্বিত হয়ে বুধবার সকালে শিশু খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে ওই বাসার পানির ট্যাংকে ফেলে দেন।
পরে শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে বাড়ির লোকজন পানির ট্যাংকে তার মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির ভাবিকে আটক করে। পরে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, স্বামী হাসান তাকে কিছু কিনে না দিয়ে, শুধু তার বোন খাদিজাকে কিনে দিতেন।

তাই আরিফাকে পানির ট্যাংকে ফেলে দিয়েছিল।
তিনি আরো বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাবি খাদিজা আক্তারকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com