March 3, 2026, 11:18 pm
Title :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান

একটি পক্ষ ধর্মের নামে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে : নুরুল আমিন

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 26 Time View
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেছেন, ‘একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে রোজা ও পূজা এক। তারা ধর্মের নামে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আপনারা নেতাকর্মীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে কাজ করুন।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সাহেরখালী ও কাটাছরা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় করুন। ভোটের দিন আপনারা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে আপনার ও পরিবারের ভোট আগে দিয়ে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন— চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউল কবির ইকবালসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com