July 3, 2026, 6:05 pm
Title :
সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম

১৭ বছর আওয়ামী লীগের চাপে আপস করিনি: পার্থ

Reporter Name
  • Update Time : Friday, January 30, 2026
  • 122 Time View

বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি যদি তাদের সাথে হাত মিলাতাম তাহলে আমার এমপি থাকার বয়স থাকতো ১৫ বছর,আমি মন্ত্রী থাকতাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে স্থানীয় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্থ আরও বলেন,গত১৭ বছরে আওয়ামী লীগ এপার ওপার করে আমার এতো ক্ষতি করেছে তারপরও এক টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পায়নাই। সবসময় আমি বলেছি আল্লাহতা’লা একজায়গায় বড় করে। আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলে গেছে বাবা ম্যাডামকে ছেড়ে (বেগম খালেদা জিয়া) যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় বড় হয় না।

এছাড়া ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় সকলকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান ও জানান তিনি।

এসময় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইউসুব সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুনর রশিদ ট্রুমেন, এনামুল হক, সদস্য সচিব রাইসুর আলম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্র দলের সম্পাদক আল আমিন হাওলাদার, বিল্লাল হোসেন। ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com