বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল
Reporter Name
Update Time :
Thursday, February 5, 2026
5 Time View
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল
বিএনপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে। ভাতার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে। ফ্যাস্টিট সরকারের বিচার ব্যবস্থা করা হবে। জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐক্যমত্য সংঘের আয়োজনে জুলাই যোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। মহাসচিব বলেন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজের স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। চোখের সমস্যাজনিত আহতদের বাইরে পাঠিয়ে...
বিএনপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে। ভাতার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে।
ফ্যাস্টিট সরকারের বিচার ব্যবস্থা করা হবে। জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐক্যমত্য সংঘের আয়োজনে জুলাই যোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজের স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। চোখের সমস্যাজনিত আহতদের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে স্বাবলম্বী করানোর চেষ্টা করা হবে। তবে সবকিছু নির্ভর করবে আমরা সরকারে যাওয়ার পর।