October 1, 2026, 10:20 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025
  • 150 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করেছেন। নিজের ডিজাইনে তৈরি ১৩০ ডলারের সুইটশার্ট পরে হোয়াইট হাউস প্রাঙ্গণে এই ব্র্যান্ড চালু করেন। প্রচারণার জন্য তোলা ছবিগুলো প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প ও তার নাতনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই হলো কাই!’ গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন কাই।

দাদা–নাতনি দুজনই গলফপ্রেমী। তাই ওই দিন তারা একসঙ্গে হেলিকপ্টারে চড়ে রওনা দেন রাইডার কাপ প্রতিযোগিতায়।

আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ড চালুর ঘোষণা দেন কাই। ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তার ডিজাইন করা ১৩০ ডলারের সুইটশার্ট—সাধারণ ক্রু–নেক, বুকে ‘KT’ ইনিশিয়াল আর হাতার প্রান্তে কাইয়ের স্বাক্ষর।

প্রেসিডেন্টের জ্যেষ্ঠ নাতনি কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তার বাবা–মা আলাদা হয়ে গেছেন; কাইয়ের মা বর্তমানে গলফ তারকা টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।

ডোনাল্ড ট্রাম্প আগেও নানা ধরনের পণ্য বিক্রি করেছেন নিজের নাম ব্যবহার করে। সমালোচকেরা প্রায়ই অভিযোগ করেন, তিনি প্রেসিডেন্ট পদকে পরিবারের আর্থিক স্বার্থ রক্ষায় ব্যবহার করেন—হোক তা রিয়েল এস্টেট কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com