March 3, 2026, 8:09 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 14 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনে অনেকটা সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফল পাওয়া গেছে ২৬টি কেন্দ্রের। এতে দেখা যায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার এগিয়ে আছেন।

অপরদিকে পিছিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১দলীয় জোটে ছিল ইসলামী আন্দোলন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে আগে তারা জোট থেকে বেরিয়ে যায়। তবে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা হিসেবে ফয়জুল করীমের সম্মানে তার আসনে (বরিশাল-৫) প্রার্থী প্রত্যাহার করে নেয় জামায়াত। এ কারণে এখানে দাঁড়িপাল্লা প্রতীক ছিল না।

বরিশাল-৫ আসনে ২৬টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে (বেসরকারি) এগিয়ে আছেন বিএনপির সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট।

আর তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com