February 15, 2026, 5:43 am
Title :
সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প? কারাবন্দি ইমরানের সুচিকিৎসা দেওয়ার আকুতি জানালেন ওয়াসিম উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন: নাসীরুদ্দিন পাটওয়ারী শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান বঙ্গ ভবনে নয় সংসদ ভবনে হবে মন্ত্রীদের শপথ আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না : আসিফ মাহমুদ তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিনন্দন

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন: নাসীরুদ্দিন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 27 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান। উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল। এটা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন।’

বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘ড. ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন, বাংলাদেশে এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম, আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সেজদা দিয়েছেন। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম। বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন।’

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বোনদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতার জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com