July 3, 2026, 4:59 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, February 16, 2026
  • 82 Time View

নিউজ ডেস্ক:
আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।

তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অংশ নিতে পারছেন না। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর বাংলাদেশে আগমনের সম্ভাবনাও খুব কম। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তারা ইউরোপ সফরে রয়েছেন। এই কারণে প্রধানমন্ত্রীর এবং পররাষ্ট্রমন্ত্রীর হয়ে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারতের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তবে দেশের ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন।

অন্য বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ মইজ্জু, শেরিং তোবগে এবং বালা নন্দ শর্মা।

বাংলাদেশের সংসদ নির্বাচনে ১২ই ফেব্রুয়ারি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com