July 3, 2026, 4:58 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন’

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 25 Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি এ কথা বলেন।

বিবিসিকে জেলেনস্কি বলেন, ইউক্রেন হারছে না, বরং যুদ্ধে বিজয়ী হবে। তিনি যুদ্ধবিরতির জন্য পুতিনের দাবি করা শর্ত মেনে নেওয়ার বিরোধিতা করেন। তিনি বলেন, রাশিয়া চাই ইউক্রেন কৌশলগত অঞ্চল থেকে সরে আসুক। কিন্তু ওই সব এলাকা রাশিয়া হাজার হাজার সৈন্যের প্রাণ বিসর্জন দিয়েও দখল করতে পারেনি। তাদের এ দাবি কিয়েভ মানবে না।

তিনি বলেন, পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন এবং এর একমাত্র সমাধান হলো তার ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে তাকে পিছু হটতে বাধ্য করা।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি তিনি ইতিমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হলো তিনি কতটা অঞ্চল দখল করতে পারবেন এবং কীভাবে তাকে থামানো যাবে। রাশিয়া বিশ্বকে জীবনযাপনের ভিন্ন একটি পদ্ধতি চাপিয়ে দিতে চায় এবং মানুষের বেছে নেওয়া জীবনধারা বদলে ফেলতে চায়।”

রাশিয়ার দাবি—ইউক্রেন যেন পূর্বাঞ্চলীয় ডোনেৎস্কের ২০ শতাংশ এলাকা, যা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে (ইউক্রেন যাকে ‘দুর্গ শহর’ বলে), এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিঝঝিয়ার আরও কিছু অঞ্চল ছেড়ে দেয়।

রাশিয়ার এ দাবির বিষয়ে করা এক প্রশ্নে জেলেনস্কি বলেন, “আমি বিষয়টি ভিন্নভাবে দেখি। আমি এটিকে শুধু ভূমি হিসেবে দেখি না। আমি দেখি এটি আমাদের অবস্থান দুর্বল করা এবং সেখানে বসবাসকারী লাখো মানুষকে পরিত্যাগ করা। আমি এটাকে ত্যাগ হিসেবে দেখি। আর আমি নিশ্চিত, এই ‘পিছু হটা’ আমাদের সমাজকে বিভক্ত করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com